ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু হিসেবে গণ্য করবে ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান বিভিন্ন দেশকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের শুরু করা ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ না নেয়। যারা এতে অংশ নেবে, তাদের ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে। গতকাল শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ওয়াশিংটন বর্তমানে মিত্র দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্পের নতুন এক অভিযানে যোগ দিতে চাপ দিচ্ছে, যার লক্ষ্য হলো ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধের ছয় মাস পূর্ণ হতে চলেছে।

ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যে দেশই অংশ নেবে, তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। সংশ্লিষ্ট দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে নিজেদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানায়, তবে ইরান তাদের স্বার্থে আঘাত করবে।

ইরানি কর্মকর্তারা আরও দাবি করেছেন, এই যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক পাল্টা ব্যবস্থা বা কৌশল রয়েছে। তারা জানিয়েছেন, আমরা এখনো আমেরিকার কোনো অর্থনৈতিক স্বার্থে আক্রমণ করিনি। এতদিন আমরা শুধু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছি। কিন্তু তারা যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে ইরানের আশেপাশে এবং বিশ্বের যেখানেই আমেরিকার তেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, আমরা সেগুলোতে হামলা করব। ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত হবে ভূমিকম্পের মতো।

ওয়াশিংটন অন্য দেশগুলোকেও ইরানের অর্থনীতিকে একঘরে করার অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের বন্ধু দেশ চীনকেও এমন আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীন এই প্রস্তাবের সমালোচনা করে বলেছে, আমেরিকার এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সমস্যার কোনো সমাধান করবে না। এদিকে, ইরানের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ইরানের সাথে সব ধরনের ব্যবসা ও লেনদেন বন্ধ রাখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু হিসেবে গণ্য করবে ইরান

আপডেট সময় : ১১:১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬