ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজা মণ্ডপ ধীরে ধীরে মৃত্যু বরণ না করে জীবনকে উপভোগ করার আহ্বান সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন ওসমানী উদ্যানে ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর বেড়েছে ডলারের দাম, সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা এখন থেকে ভর্তির জন্য একবারই আবেদনের সুযোগ পাবেন। আগের মতো পছন্দের কলেজ পরিবর্তনের জন্য মাইগ্রেশনের কোনো সুযোগ আর থাকছে না। তবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার পর যদি কোনো শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়, তবে তাদের জন্য পুনরায় আবেদনের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পর মন্ত্রণালয় তা আনুষ্ঠানিকভাবে জারি করবে। নতুন নিয়মে শিক্ষার্থীরা প্রথম ধাপেই তাদের পছন্দের কলেজগুলো বেছে নিতে পারবেন। একজন শিক্ষার্থী ন্যূনতম পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। এরপর জিপিএ ও পছন্দের ভিত্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কলেজ নির্ধারণ করবে।

দীর্ঘদিনের সেশনজট নিরসনে এবার উচ্চ মাধ্যমিকের একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার রেকর্ড সংখ্যক প্রায় ১৩ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান। তিনি জানান, দ্রুত ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগের কাজ চলছে।

যারা প্রথম ধাপে আবেদন করেননি, কলেজ পাননি কিংবা কলেজ পাওয়ার পরও নিশ্চয়ন করেননি, তারাও দ্বিতীয়বার আবেদনের সুযোগ পাবেন। এছাড়া পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। তাদের পছন্দের কলেজে ভর্তির বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে। যদি কোনো শিক্ষার্থী প্রথম ধাপে একটি কলেজে ভর্তি হওয়ার পর ফল পরিবর্তনের কারণে অন্য কলেজে সুযোগ পান, তবে আগের কলেজকে তার কাছ থেকে নেয়া ভর্তি বাবদ অর্থ ফেরত দিতে হবে। দেশে সাধারণ কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় সাড়ে ২৭ লাখ আসন রয়েছে, যেখানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখের কিছু বেশি। ফলে সামগ্রিক আসনের সংকট না থাকলেও পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে প্রতিযোগিতার গুরুত্ব এবার আরও বাড়বে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন

আপডেট সময় : ০৪:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬