ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি হলো প্রজ্ঞাপন ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার পুতিন ও শির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, ইউক্রেন যুদ্ধও আলোচনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটবীজ উৎপাদনে উৎসাহ বাড়ছে কৃষকদের রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী, সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ধর্মের কারণে মানুষের মধ্যে যেন প্রতিবন্ধকতা না হয়: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুপস্থিত জামায়াত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী দায়িত্বের সীমালঙ্ঘনে কঠোর প্রধানমন্ত্রী, পদ ছাড়লেন দুই নেতা

মাইকেল জ্যাকসনের বায়োপিকের দ্বিতীয় পর্বে আসছে জীবনের বিতর্কিত অধ্যায়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ছিল সাফল্য, খ্যাতি ও বিতর্কে ভরা এক দীর্ঘ অধ্যায়। সংগীতজগতে তার উত্থান ও কিংবদন্তি হয়ে ওঠার গল্পকে কেন্দ্র করে নির্মিত বায়োপিক ‘মাইকেল’-এর প্রথম পর্বে উঠে এসেছে তার শৈশব ও ক্যারিয়ারের শুরুর দিকের নানা ঘটনা। এবার দ্বিতীয় পর্বে তার জীবনের আরও আলোচিত ও বিতর্কিত সময় পর্দায় তুলে ধরার পরিকল্পনা চলছে।

সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। সম্প্রতি আন্তর্জাতিক জিকিউ মিডল ইস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দ্বিতীয় কিস্তিতে নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০৯ সালে মাইকেলের মৃত্যুর আগ পর্যন্ত সময়ের ঘটনাগুলো তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

প্রথম পর্বের গল্প আশির দশকের শেষদিকে এসে থেমেছে। ফলে মাইকেলের পরবর্তী সংগীতজীবন, ব্যক্তিগত জীবন এবং তাকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক এখনও পর্দায় দেখানো হয়নি। দ্বিতীয় পর্বে এসব গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তর্ভুক্ত হতে পারে।

বিশেষ করে মাইকেলের বিরুদ্ধে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগগুলো তার জীবনের অন্যতম আলোচিত বিষয়। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০০৫ সালে হওয়া মামলায় আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়। দ্বিতীয় সিনেমায় এই বিতর্কিত অধ্যায় কীভাবে উপস্থাপন করা হবে, তা নিয়েই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

জাফর মনে করেন, মাইকেলের জীবনের গল্প শুধু অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তা সম্পূর্ণ হবে না। শিল্পীর নিজের বক্তব্য, অনুভূতি এবং কঠিন সময়ের অভিজ্ঞতাও দর্শকদের সামনে তুলে ধরা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, নানা অভিযোগ ও প্রতিকূলতার মধ্যেও মাইকেল মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি ধরে রেখেছিলেন। তাই দ্বিতীয় পর্বে শুধু বিতর্ক নয়, খ্যাতির আড়ালে থাকা মাইকেলের ব্যক্তিগত অনুভূতি ও মানবিক দিকও তুলে ধরার চেষ্টা থাকবে।

প্রথম পর্বে যেখানে কিংবদন্তি শিল্পী হয়ে ওঠার পথচলা দেখা গেছে, সেখানে দ্বিতীয় পর্বে উঠে আসতে পারে খ্যাতির শীর্ষে থাকা মাইকেল জ্যাকসনের জীবনের আরও জটিল ও আলোচিত অধ্যায়। এসব বিতর্ক কীভাবে সিনেমায় উপস্থাপন করা হবে, এখন সেটিই হয়ে উঠেছে সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মাইকেল জ্যাকসনের বায়োপিকের দ্বিতীয় পর্বে আসছে জীবনের বিতর্কিত অধ্যায়

আপডেট সময় : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬