ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না: আমানউল্লাহ আমান সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৯৯৯-এর কলে গ্রেপ্তার ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোয়াইনঘাটে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী তরুণীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগীরাই এই অপরাধের সঙ্গে জড়িত।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হলে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নগর ডেংরি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক।

গোয়াইনঘাট থানা পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। মামলার পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৯৯৯-এর কলে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:২৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬