ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সামরিক তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: ৩৩৮ এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী ‘নগদ’ বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই, লাভজনক করার উদ্যোগ কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আয়ারল্যান্ডে একটি ঐতিহাসিক দুর্গ ও এর সঙ্গে থাকা ৪৪০ একরের জমি কিনেছেন। কাউন্টি ওয়াটারফোর্ডের ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত এই স্ট্র্যানক্যালি দুর্গটি কেনার প্রক্রিয়া কয়েক সপ্তাহ আগে এক গোপনীয় চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়েছে। ১৬ হাজার বর্গফুটের এই সম্পত্তিটি ইওগাল শহর থেকে প্রায় ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত।

দুর্গটি কেনার সঠিক মূল্য প্রকাশ করা না হলেও, দ্য আইরিশ টাইমসের তথ্যমতে এর দাম ২ কোটি থেকে ৩ কোটি ইউরো (প্রায় ১ কোটি ৭১ লাখ পাউন্ড) হতে পারে। ১৮৩০ সালের দিকে টোরি দলের সংসদ সদস্য জন কেইলির জন্য নির্মিত এই দুর্গটির নকশা করেছিলেন জেমস পেইন ও জর্জ রিচার্ড পেইন। গত ২৫ বছর ধরে এই সম্পত্তির মালিক ছিলেন লন্ডনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল বাকলি ও তাঁর স্ত্রী জিয়ানকার্লা অ্যালেন বাকলি। তারা জানিয়েছেন, জাকারবার্গ ও তাঁর পরিবার এই সম্পত্তি ও এর আশপাশের জমিতে বিনিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা করেছেন, যা তাদের আনন্দিত করেছে।

জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও, আয়ারল্যান্ডে ভ্রমণের সময় তারা এই দুর্গটি ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। ডাবলিনে মেটার ইউরোপীয় সদর দপ্তরে প্রায় ১,৫০০ কর্মী কর্মরত রয়েছেন। এর আগে জাকারবার্গ কাউন্টি কিলডেয়ারে ক্যাসেলমার্টিন হাউস ও এস্টেট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে মালিক জন ম্যালন তা বিক্রিতে রাজি হননি।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জাকারবার্গের যুক্তরাষ্ট্রেও বিশাল সম্পত্তির মালিকানা রয়েছে। এর মধ্যে হাওয়াইয়ের কাউয়াই দ্বীপে ১,০০০ একরের বেশি জমি, লেক টাহোর পশ্চিম তীরে সাতটি ভবনের এস্টেট এবং মায়ামির ইন্ডিয়ান ক্রিক দ্বীপে ১৭ কোটি ডলার মূল্যের বাড়ি উল্লেখযোগ্য। সেখানে তিনি একটি বিশাল এলাকা গড়ে তুলছেন, যার মধ্যে দুটি বড় বাড়ি এবং ৫ হাজার বর্গফুটের একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বাঙ্কার রয়েছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হয়, সেখানকার জমি কেনা ও নির্মাণকাজে জাকারবার্গের কোটি কোটি ডলার খরচ হয়েছে। ক্যালিফোর্নিয়া-নেভাডা সীমান্তে অবস্থিত অবকাশযাপনের স্থান লেক টাহোর পশ্চিম তীরেও তাঁর পাশাপাশি একাধিক সম্পত্তির মালিকানা রয়েছে। ২০১৮ সালে জাকারবার্গ ৫ কোটি ৯০ লাখ ডলার দিয়ে সেখানে দুটি সম্পত্তি কিনেছিলেন। বর্তমানে মেটা যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে, যেখানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিশুদের আসক্ত করে তোলা ও নিরাপত্তার বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। যদিও মেটা এই অভিযোগগুলো অস্বীকার করেছে।

তবে আয়ারল্যান্ডে বেড়াতে গেলে তাঁরা এ স্ট্র্যানক্যালি দুর্গ ব্যবহার করবেন।২০০৯ সাল থেকে আয়ারল্যান্ডের ডাবলিনে মেটার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে।

সে সময় শতকোটিপতি (বিলিয়নিয়ার) ব্যবসায়ী জন ম্যালন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছিলেন, মেটার প্রধান তাঁর কাউন্টি কিলডেয়ারে অবস্থিত ক্যাসেলমার্টিন হাউস ও এস্টেটটি কেনার প্রস্তাব দিয়েছিলেন।তবে লিবার্টি মিডিয়ার মালিক মিস্টার ম্যালন সেটি বিক্রি করতে রাজি হননি।জাকারবার্গের আনুমানিক সম্পদের পরিমাণ ১৯ হাজার কোটি (১৯০ বিলিয়ন) ডলার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ

আপডেট সময় : ১০:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬