ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

আরএসএস প্রধানের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা চাইল মার্কিন কমিশন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআরএফ)। একই সঙ্গে আরএসএস নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক না করা এবং তাদের কূটনৈতিক সৌজন্য না দিতেও যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিশনটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ২৯ আগস্ট নিউইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে মোহন ভাগবতের। আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ (এএইচইডি) আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নিতেই তার যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।

ইউএসসিআরএফের কমিশনার জিন মিলস জানিয়েছেন, আরএসএস নেতারা ভারত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হলেও তাদের উচ্চপর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সৌজন্য দেয়া উচিত নয়। বরং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী আরএসএস সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মার্কিন সরকারের মনোযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কমিশন তাদের চেয়ারম্যান ও কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে।

কমিশনের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসের সদস্য। আরএসএসকে একটি ছাতাসংগঠন হিসেবে উল্লেখ করে ইউএসসিআরএফ দাবি করেছে যে, এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এর আগে মার্চ মাসে প্রকাশিত ইউএসসিআরএফের বার্ষিক প্রতিবেদনেও ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির সমালোচনা করা হয়েছিল। ওই প্রতিবেদনে ভারতকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি আরএসএস ও ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসহ (র) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল।

এদিকে ইউএসসিআরএফের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের মূল্যায়নকে ‘বিকৃত ও বাছাই করা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে কমিশনের বিরুদ্ধে ‘সন্দেহজনক উৎস ও আদর্শিক বয়ানের’ ওপর নির্ভর করার অভিযোগ তুলেছে ভারত। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অতীতে ইউএসসিআরএফের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর ও হামলা এবং ভারতীয় প্রবাসীদের ওপর কথিত অসহিষ্ণুতা ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।

উল্লেখ্য, ইউএসসিআরএফ যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন ও দ্বিদলীয় ফেডারেল কমিশন, যা আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কিন প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসকে নীতিগত সুপারিশ দিয়ে থাকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আরএসএস প্রধানের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা চাইল মার্কিন কমিশন

আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬