ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গুঞ্জনের মাঝে এক মাস পর জনসমক্ষে মেলানিয়া ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী নাটালি হার্পকে ঘিরে নানা গুঞ্জনের মধ্যেই দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মেলানিয়া রসিকতা করে বলেন, ‘শুনলাম, আপনারা নাকি আমাকে মিস করছিলেন।’

৫৬ বছর বয়সী মেলানিয়া ট্রাম্পকে এর আগে সর্বশেষ গত ১৯ জুলাই নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনালে স্বামী ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি মূলত লোকচক্ষুর অন্তরালেই ছিলেন। সম্প্রতি ট্রাম্প ও তাঁর নির্বাহী সহকারী ৩৫ বছর বয়সী নাটালি হার্পের সম্পর্ক নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। ‘সেমাফোর’-এর একটি প্রতিবেদনে জানানো হয়, এই গুঞ্জনে ফার্স্ট লেডি বেশ ক্ষুব্ধ ও বিরক্ত ছিলেন। একটি সূত্র জানিয়েছে, মেলানিয়া এ ধরনের বিষয় একেবারেই পছন্দ করেন না।

এই গুঞ্জনের সূত্রপাত হয় ১৬ আগস্ট জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন অসফের এক মন্তব্যের পর। অসফ ইঙ্গিত দিয়েছিলেন, ট্রাম্প আসলে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চান না। তিনি কেবল নিজের বলরুম তৈরি করতে এবং কাতারের উপহার দেওয়া উড়োজাহাজে নাটালির সঙ্গে ঘুরে বেড়াতে চান। ইরানের হামলার আশঙ্কার মধ্যে ট্রাম্প তাঁর এয়ারফোর্স ওয়ানের কর্মীদের উড়োজাহাজে রেখে নিজে অন্য একটি বিমানে চলে গিয়েছিলেন। সেই ঘটনার দিকে ইঙ্গিত করেই অসফ এমন মন্তব্য করেন। জানা গেছে, জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে নাটালি পৃথক বিমানে ট্রাম্পের সঙ্গেই ভ্রমণ করেছিলেন।

২০১৯ সাল থেকে ট্রাম্পের সঙ্গে কাজ করা নাটালি হার্প তাঁর বসের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পকে ব্যক্তিগত নোট লিখে দেন। এমনকি ট্রাম্পের এসইউভি গাড়িতে বসার জায়গা না থাকলে পেছনের ট্রাঙ্কেও তিনি চড়ে বসেছেন বলে জানা গেছে।

এদিকে নাটালিকে নিয়ে তৈরি হওয়া এই গুঞ্জন ও প্রতিবেদনগুলোর তীব্র বিরোধিতা করছে হোয়াইট হাউস ও ট্রাম্পের দল। গত সোমবার সিএনএনের প্রধান হোয়াইট হাউস প্রতিনিধি ক্রিস্টেন হোমস এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করলে ট্রাম্পের দল তাঁর ওপর ক্ষোভ ঝাড়ে এবং তাঁকে ‘জঘন্য’ ও ‘নিষ্ঠুর’ বলে আখ্যা দেয়। ট্রাম্প নিজে নাটালিকে নিয়ে কোনো সরাসরি মন্তব্য না করলেও সিনেটর অসফের চেহারাকে কমেডি চরিত্র ‘পি-উই হারম্যান’-এর সঙ্গে তুলনা করেছেন। এছাড়া হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক্সে (সাবেক টুইটার) অসফকে ‘রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থ পরাজিত ব্যক্তি’ এবং ‘উগ্র ডেমোক্র্যাট’ বলে আক্রমণ করেছেন।

গত মঙ্গলবার হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে মেলানিয়া তাঁর ‘ফস্টারিং দ্য ফিউচার’ প্রচারের অংশ হিসেবে বক্তব্য রাখেন। সেখানে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটিতে স্কলারশিপের তহবিলের জন্য ইন্ডি কার ও ফক্স করপোরেশনের ২০ লাখ ডলারের অনুদানের বিষয়টি তুলে ধরা হয়। এই তহবিল মূলত পালক মা-বাবার কাছে বেড়ে ওঠা শিশুদের সহায়তায় ব্যবহৃত হবে। আর গতকাল বৃহস্পতিবার রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘হোয়াইট হাউসে আপনাদের স্বাগত।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

গুঞ্জনের মাঝে এক মাস পর জনসমক্ষে মেলানিয়া ট্রাম্প

আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬