ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির অঙ্গসংগঠন পুনর্গঠনে ক্লিন ইমেজের নেতৃত্বের খোঁজে হাইকমান্ড রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, মিলছে না যোগ্যতার কাজ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী তরুণদের বিক্ষোভে মোদির ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে, বাড়ছে রাজনৈতিক আলোচনা টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার

করপোরেট পেশায় তমা মির্জা, অভিনয় ছাড়ার গুঞ্জন নাকচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়িকা তমা মির্জা অভিনয়ের পাশাপাশি করপোরেট জগতে পা রেখেছেন। একটি বেসরকারি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন তিনি। তবে এই নতুন পেশায় যুক্ত হওয়ার পর তাঁর অভিনয় ছাড়ার যে গুঞ্জন উঠেছে, তা সরাসরি উড়িয়ে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

গত বুধবার (১৯ আগস্ট) নিজের এই নতুন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তমা জানান, অভিনয় তাঁর প্রথম ভালোবাসা এবং ভালো লাগার জায়গা। তিনি অভিনয় জগতেই আছেন এবং ভবিষ্যতেও কাজ করে যাবেন। একই সঙ্গে নতুন এই পেশাতেও তিনি সময় দেবেন। ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এই নতুন পথচলার খবরটি নিজেই জানিয়েছেন তমা। সেখানে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

করপোরেট দুনিয়ায় নিজের এই নতুন যাত্রাকে জীবনের এক দারুণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা মির্জা। তিনি বলেন, “অভিনয় জীবনের বাইরে সম্প্রতি আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা যুক্ত হয়েছে। এটি সত্যিই দারুণ। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব।” নিজের নতুন এই কাজে সফল হতে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

অভিনয়ের আঙিনায় তমাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। খুব শিগগিরই নির্মাতা ভিকি জাহেদের নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ফলে নতুন চাকরিতে যোগ দিলেও বড় পর্দায় তাঁর নিয়মিত উপস্থিতি বজায় থাকবে এবং দর্শকরা তাঁকে নিয়মিতই দেখতে পাবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

করপোরেট পেশায় তমা মির্জা, অভিনয় ছাড়ার গুঞ্জন নাকচ

আপডেট সময় : ০৩:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬