ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ভুয়া নামে কারাগারে ৪ জেলে ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি সৌদি বিমানবন্দরে ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী তরুণদের বিক্ষোভে মোদির ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে, বাড়ছে রাজনৈতিক আলোচনা টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ এবং মো. সরওয়ার হোসেন।

বৈঠকটিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি এবং বিনিময় হার নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চলমান ব্যাংকিং খাত সংস্কার কার্যক্রমও আলোচনার অন্যতম বিষয় ছিল।

আলোচ্য বিষয়গুলোতে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়ার পর মার্কিন প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা ব্যাংকিং ও অর্থনৈতিক সংস্কারের এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ

আপডেট সময় : ১০:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬