ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি ২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হচ্ছে ভারত নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫

গাইবান্ধায় পঙ্গু স্বামীকে একা রেখে ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রীর উধাও

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের বাসিন্দা ৪২ বছর বয়সী ছানা মিয়া এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছানা মিয়া ২০২২ সালে একটি বিদ্যুতের পোল থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। এরপর থেকেই তিনি দুই পা অচল হয়ে হুইলচেয়ারে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। কর্মক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়লেও উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার স্বপ্ন ছিল তাঁর।

চিকিৎসার জন্য দীর্ঘদিনের জমানো অর্থ এবং নিজের দুটি গরু বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়া সংসারে দায়িত্ববোধ থেকে স্ত্রীকে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কারও কিনে দিয়েছিলেন ছানা মিয়া। ভারতে উন্নত চিকিৎসার জন্য যাবতীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল তাঁর।

তবে গত ১৫ আগস্ট সকালে তাঁর জীবনে নেমে আসে নতুন বিপর্যয়। ছানা মিয়ার অভিযোগ, ওইদিন সকালে তাঁকে হুইলচেয়ারে অসহায় অবস্থায় ঘরে একা রেখে তাঁর স্ত্রী মেরিনা বেগম অন্য একজনের সঙ্গে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি চিকিৎসার জন্য জমানো ৩ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, নতুন জামাকাপড় এবং জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র নিয়ে যান।

স্ত্রী চলে যাওয়ার পর ৮ বছরের সন্তানকে নিয়ে চরম সংকটে পড়েছেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছানা মিয়া। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও মেরিনা বেগমের কোনো সন্ধান পাননি। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ছানা মিয়া গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এখন নিজের ও সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু বিচার ও খোয়া যাওয়া সম্পদের উদ্ধারের দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় পঙ্গু স্বামীকে একা রেখে ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রীর উধাও

আপডেট সময় : ০৪:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬