ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয় ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি

ইসলাম গ্রহণের গুজব উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার ইসলাম গ্রহণের খবরটি সম্পূর্ণ গুজব। সম্প্রতি মরক্কোর ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরিকে বিয়ের করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়েছিল। সৌদি আরবের দৈনিক ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস এই গুঞ্জন নাকচ করে দেন।

কার্লোস বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখে ভালো লাগে। কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি—এমন প্রচারিত খবর সত্য নয়।’ তিনি ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) একজন আইনপ্রণেতার বক্তব্যের সূত্র ধরে দাবি করা হয়েছিল যে, চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের এক নেতার উপস্থিতিতে কার্লোস কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। এছাড়া সামাজিক মাধ্যমে তার ইসলামি রীতিতে বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়লে গুঞ্জন আরও জোরালো হয়।

এ বিষয়ে কার্লোস ব্যাখ্যা করেন, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানাতেই তাদের বিয়ের অনুষ্ঠান ভিন্ন ভিন্ন রীতিতে আয়োজন করা হয়েছিল। তার পরিবার ক্যাথলিক হওয়ায় তাদের জন্য এক ধরনের আয়োজন ছিল এবং স্ত্রী ও মুসলিম বন্ধুদের সম্মানে ইসলামি রীতিতেও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরির সঙ্গে কার্লোসের পরিচয় হয় একটি ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে। তারা গত দুই বছর ধরে ব্যক্তিগত ও পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের এই লেফটব্যাক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসলাম গ্রহণের গুজব উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস

আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬