ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিনহোর কৌশলে রোমার বিপক্ষে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ রমনা কালীমন্দিরে রিজভী: সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ইস্তাম্বুলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত ৪ দীর্ঘ বিরতির পর পর্দায় রশমি দেশাই, জানালেন কেন দূরে ছিলেন আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’ গণহত্যাকারী দল হিসেবে আ.লীগের বিচার ও কার্যক্রম নিয়ে সংশয় গায়ে হলুদের দিনই ডেঙ্গুতে প্রাণ হারালেন বর ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান

পলাশে বিয়াম ল্যাবরেটরি স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে পলাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার এই বিদ্যালয়টি থেকে শতভাগ পাসের পাশাপাশি শিক্ষার্থীরা জিপিএ-৫ অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান ও শিক্ষার্থীদের অভিভাবক আমিনুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইশতিয়াক আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনগুলো মূলত মানবসম্পদ তৈরির দিন। আর এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির ওপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যারা এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবে, তারাই নিজেদের ভবিষ্যৎ সুন্দর করার পাশাপাশি দেশকে ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং খেলাধুলার সাথে নিজেদের যুক্ত রাখারও আহ্বান জানান। আলোচনা সভা শেষে শতভাগ পাসের গৌরব অর্জনকারী এই বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পলাশে বিয়াম ল্যাবরেটরি স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬