ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এই কর্মসূচি শুরু হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিম, গ্রিন ভয়েস ও তারুণ্য’র সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তার বক্তব্যে বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজন দুই প্রতিষ্ঠানের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় করবে। তিনি এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী, টেকনিক্যাল কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের রক্তিম, তারুণ্য ও গ্রিন ভয়েসকে ধন্যবাদ জানান। উপাচার্য আরও বলেন, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো চিকিৎসা প্রত্যাশী অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের মাধ্যমে সহায়তা করা। ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে মানবতার সেবায় উদ্বুদ্ধ হবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও মননের সংযোগ ঘটাবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা বা সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬