ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত সংবাদপাঠের প্রিয় মুখ ডা. এন কে নাতাশা।

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে

না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত সংবাদপাঠের প্রিয় মুখ ডা. এন কে নাতাশা।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের গণমাধ্যমে পরিচিত মুখ সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরটিভির প্রতিষ্ঠাকালীন সংবাদ উপস্থাপক ছিলেন। সর্বশেষ মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ কমল বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। ২০২০ সালের মার্চে তার সার্জারি হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে পুনরায় সংবাদপাঠ শুরু করেন। কিন্তু ওই বছরের ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নাতাশার পরিবার জানায়, মৃত্যুর আগে তিনি বারডেমে মরণোত্তর দেহদান করে গেছেন।

ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন ডা. নাতাশা। এআইইডিসিআর থেকে প্রকাশিত হেলথ বুলেটিনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার, গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত সংবাদপাঠের প্রিয় মুখ ডা. এন কে নাতাশা।

আপডেট সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩