ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

জীবননগর সীমান্তে ‘ভারতীয় নাগরিক’সহ ৫ জনকে পুশইনের অভিযোগ, আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ‘ভারতীয় নাগরিক’সহ পাঁচজনকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় পুলিশের বিরুদ্ধে। বুধবার সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরবর্তীতে জীবননগর শহরের দিকে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃত পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার বাসিন্দা আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর ওই পাঁচজন জীবননগর শহরের অভিমুখে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাদের আটকে রাখেন। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তির নামও উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তারা এই ব্যক্তিদের সীমান্ত পারাপারে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব এবং কীভাবে তারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক ব্যক্তিদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না—জানতে চাইলে ওসি বলেন, আটককৃতদের মধ্যে একজন হিন্দি ভাষায় কথা বলছেন এবং তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে তিনি খোঁজ নিয়ে দেখছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জীবননগর সীমান্তে ‘ভারতীয় নাগরিক’সহ ৫ জনকে পুশইনের অভিযোগ, আটক

আপডেট সময় : ০৬:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬