ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস, চার বছর পর ফিরছে উইলিয়ামস জুটি

কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কনসার্ট বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত একটি কনসার্ট ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের গান গাওয়ার কথা ছিল।

গত ১৭ আগস্ট কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এর পরদিন ১৮ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহর নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানটি বন্ধের জন্য একটি আবেদন করা হয়। আবেদনে বলা হয়, পুরাতন স্টেডিয়ামে শরিয়তবিরোধী গান-বাজনার আয়োজন করা হচ্ছে, যা আল্লাহ তা'আলার আজাব ডেকে আনতে পারে এবং এর ফলে এলাকায় পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে।

মাওলানা আহমাদুল্লাহ বুধবার দুপুরে জানান, জেলা প্রশাসন তাদের আবেদনের প্রেক্ষিতে কনসার্টটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি এই সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এদিকে বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আয়োজকরা কনসার্টের মঞ্চের মালামাল গুছিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন।

আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল জানান, তাদের রেস্টুরেন্টের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুরুতে জেলা প্রশাসন তাদের আবেদনের ভিত্তিতে অনুমতি দিলেও বুধবার দুপুরে তা বাতিল করে দেয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন কনসার্ট বাতিলের বিষয়ে জানান, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় এই অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়া আয়োজক প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্স নেই বলেও তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কনসার্ট বাতিল

আপডেট সময় : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬