ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

দামুড়হুদার বিষ্ণুপুরে এক সঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন এক নারী

হুমায়ন আহমেদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিষ্ণুপুরে এক সঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন এক নারী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুরে কল্পনা (২৮) এক প্রসূতি একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার (৯ মে) রাতে আঁখি-তারা জেনারেল হাসপাতাল নামের(চুয়াডাঙ্গা) একটি বেসরকারি হাসপাতালে ৪ কন্যা সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। গাইনি চিকিৎসক ডা. আকলিমা খাতুনের অস্ত্রোপচারে চার শিশুর জন্ম হয়। তবে চারটি শিশুই অপুষ্ট হওয়ায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তান ও সন্তানদের মা কল্পনা সুস্থ আছেন। তবে প্রসূতির রক্তরক্ষণ হচ্ছে। চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হবে

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর দক্ষিণপাড়ার দিনমজুর মাহাবুবের স্ত্রী। এর আগে তাদের নাঈম নামের ১০ বছরের এক ছেলে সন্তান রয়েছে। চার নবজাতকের বাবা দিনমজুর মাহাবুব বলেন, চার কন্যা সন্তান হওয়ায় আমি খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমি পেশায় দিনমজুর, দিন আনি দিন খাই। এই চার কন্যাসহ পাঁচ সন্তানের জন্য যেমন খুশি লাগছে, ঠিক তেমনই চিন্তায় আছি। ক্লিনিকের বিল মেটানোর সামর্থ্য নেই আমার, প্রশাসন থেকে যদি সহযোগিতা পাই তাহলে সন্তানদের লালন-পালন করা সহজ হবে। আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থভাবে বেড়ে উঠে।
অস্ত্রোপচার করা চিকিৎসক ডা.আকলিমা খাতুন বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশু ও শিশুদের মা সুস্থ আছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, একসঙ্গে জন্ম নেওয়া চার কন্যাসন্তান আমার তত্ত্বাবধানে আছে। তারা কিছুটা অপুষ্ট। তবে অক্সিজেন ছাড়াই বর্তমানে সুস্থ রয়েছে। তাদের মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জেনেছি। তিনি আরও বলেন, এর আগেও যমজ বাচ্চা দেখেছি। একসঙ্গে তিনটা বাচ্চা জন্মগ্রহণ খুব কম হয়। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম আমার জীবনে এই প্রথম দেখলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দামুড়হুদার বিষ্ণুপুরে এক সঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন এক নারী

আপডেট সময় : ১২:৪৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩