ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে মারধর ও বাড়ি ভাঙচুর, অভিযুক্ত কৃষক দল নেতা সৈয়দপুরে অস্বাস্থ্যকর চিপস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা ট্রেনে কাটা পড়ে মৃত্যু: বিসিএস সুপারিশপ্রাপ্ত মীর তানভীরের পরিচয় শনাক্ত উপজেলায় বিশেষায়িত চক্ষুসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের মারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ বই কালোত্তীর্ণ হবে জমকালো আয়োজনে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল উদ্বোধন তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাসের যাত্রা শুরু বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ পারমাণবিক ও বৈজ্ঞানিক অগ্রগতি অব্যাহত রাখবে ইরান: আইআরজিসি উপ-প্রধান ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য

রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে ঢাকার কড়া বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করার বিষয়ে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের কাছে এ বিষয়ে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তা জানান, রোহিঙ্গাদের নিজস্ব সুনির্দিষ্ট জাতিগত পরিচয় রয়েছে। সাম্প্রতিক সময় পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষও এই জাতিগত পরিচয় স্বীকার করে এসেছে। এছাড়া, গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির বিভিন্ন তথ্যের ভুল পরিসংখ্যান নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের দেয়া তথ্য সঠিক নয় বলে উল্লেখ করা হয়। বাংলাদেশ স্পষ্ট করেছে যে, জাতিসংঘের নিবন্ধিত তথ্যের মাধ্যমেই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঠিক সংখ্যা প্রতিফলিত হয়েছে।

আলোচনায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশ পক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদেরও এই যাচাই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে নতুন আসা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ চলছে এবং ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের আগের তালিকার বাইরে নতুন নিবন্ধিতদের তথ্য যথাসময়ে মিয়ানমারের সঙ্গে শেয়ার করা হবে বলে বৈঠকে জানানো হয়।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণগুলো তার সরকারের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে আলোচনার শেষ পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পুনরায় জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে ঢাকার কড়া বার্তা

আপডেট সময় : ০৯:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬