ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ঝিনাইদহে ৬ মাসে ১৮৯ জনের আত্মহত্যা, গত বছরের চেয়ে বেড়েছে ১৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পরীক্ষা শেষে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের ভোগান্তি চরমে গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছয় মাসে নিহত ৩৯ নেতাকর্মী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে হজযাত্রীদের সেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে ২০২৭ সালের হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি অনেক আগেই শুরু করেছে সৌদি আরব। এই আগাম কার্যক্রমের অংশ হিসেবে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বর্তমানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দফতরের সঙ্গে ধারাবাহিক সমন্বয় বৈঠক চালিয়ে যাচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ অংশগ্রহণকারী দেশগুলোর হজ দফতর থেকে জমা দেওয়া বিস্তারিত পরিচালন পরিকল্পনাগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করছে। একই সঙ্গে হজ কার্যক্রম পরিচালনার প্রাসঙ্গিক নীতিমালা এবং হালনাগাদ নির্দেশনা নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন দেশের হজ মিশনের বিশেষ চাহিদা ও উত্থাপিত প্রশ্নের আনুষ্ঠানিক সমাধান দেওয়া হচ্ছে, যাতে অনুমোদিত সময়সীমার মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, এই আগাম উদ্যোগের ফলে আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে সৌদি কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুদৃঢ় হবে। সৌদি আরবে আগমন থেকে শুরু করে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে প্রস্থান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সহজ ও নির্বিঘ্ন করতে সৌদি সরকার তার সর্বাধুনিক সক্ষমতা ও সম্পদ কাজে লাগাচ্ছে।

এই পদক্ষেপগুলো সৌদি আরবের রূপকল্প ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর সঙ্গে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বিশাল জনসমাগমের যাতায়াত, আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগেভাগেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করার ধারা বজায় রাখছে দেশটি। এর মূল উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আত্মিক অভিজ্ঞতা উপহার দেওয়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব

আপডেট সময় : ০৬:৪৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬