ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে নতুন বিতর্ক দারাজের মাধ্যমে মাদক বিক্রি: বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার, আসামি এমডিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবছেন না শাহরিয়ার নাফীস বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়ার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে তথ্য সংগ্রহ করছে এবং বাতিলকৃত প্রবাসীদের একটি সমন্বিত ডেটাবেজ তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে।

২০২৪ সালের জুলাই পরবর্তী সময় থেকে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফারের ওপর আরোপিত কড়াকড়ি ও স্থবিরতা সম্পর্কে সরকার অবগত বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনে মন্ত্রণালয় নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তিনি দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভিসা জটিলতা নিরসনে সম্পূরক ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা হাই-টেক পার্কে জমি ও অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। এছাড়া বিডা, কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক জটিলতা নিরসনে 'ওয়ান-স্টপ সার্ভিস'-এর মাধ্যমে ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, দ্রুতই স্বচ্ছ 'প্রবাসী কার্ড' চালু করা হবে, যার মাধ্যমে সরকারি-বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসা ও বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের সুবিধা পাওয়া যাবে। এছাড়া বিমান টিকিট সিন্ডিকেট ভাঙতে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় মন্ত্রী স্থানীয় আইন-কানুন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল পরিস্থিতি নিয়ে ভিডিও শেয়ারিং বা এআই-এর অপব্যবহার থেকে বিরত থাকার জন্য সিআইপিদের মাধ্যমে সাধারণ প্রবাসীদের সচেতন করার আহ্বান জানান। সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং বিএমইটি মহাপরিচালক জামিল আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে সিআইপি প্রতিনিধি দল ভিসা চালুসহ প্রবাসীদের লাশ দেশে আনা, সন্তানদের শিক্ষা ও সাশ্রয়ী বিমান টিকিটের মতো বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার

আপডেট সময় : ০২:১৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬