ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, স্থগিত পিটিআই সরকারের কার্যক্রম খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল পাকিস্তান তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পেলেন সাহিদা আক্তার লালপুরে অবৈধ সার বিক্রির দায়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা প্রশ্নফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজারের বেশি কল উত্তরায় মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ নিউগিনি প্রকল্পে হামলায় ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া, তদন্তে চাঞ্চল্যকর তথ্য মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: মুক্তির পর সিজেপি নেতা

ফুলবাড়ীতে ভোরের দর্পণ পত্রিকার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে ভোরের দর্পণ পত্রিকার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

দেশের বহুল প্রচারিত ও জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা প্রকাশনার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর পত্রিকার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।

শুক্রবার (২০জানুয়ারি) সকাল ১১টায় একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ।

বক্তব্য কালে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনেও পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে ভোরের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল আলম বেলাল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন সহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে ভোরের দর্পণ পত্রিকার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৩:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩