ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাব আল-মান্দেব পুনর্দখলে ইয়েমেনি বাহিনীর বড় ধরনের অভিযান শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন ৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স

হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালিসহ আরব উপসাগর ও ওমান উপসাগরে নিজেদের ‘সার্বভৌম অধিকার’ রয়েছে বলে আবারও জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বাঘাই জানান, এসব অধিকারের বিষয়ে বিদ্যমান আইনেই প্রয়োজনীয় বিধান রয়েছে। তিনি বলেন, আঞ্চলিক এসব বিষয়ে ইরানের অধিকারসংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় বিদ্যমান আইন এবং মাঠপর্যায়ের পরিস্থিতির পরিবর্তন—এই দুই বিষয়ই বিবেচনায় নিয়ে কাজ করে থাকে।

সংবিধান অনুযায়ী পার্লামেন্টের অবস্থান স্পষ্ট উল্লেখ করে বাঘাই বলেন, আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি জানান, সংশ্লিষ্ট একটি বিল নিয়ে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিশেষজ্ঞ মতামত দিয়েছে। আইনপ্রণেতারা আবার মতামত চাইলে মন্ত্রণালয় তা প্রদান করবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ, যা আরব উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাম্প্রতিক বক্তব্য ওই অঞ্চলে দেশটির অধিকার নিয়ে তাদের অবস্থানকে আবারও স্পষ্ট করল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করল ইরান

আপডেট সময় : ০২:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬