ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি

রাঙামাটিতে সন্তানকে বাঁচিয়ে ডুবে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সালাম ওরফে ফালান (২৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ১৬ ঘণ্টা পর সোমবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদের গভীর পানি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহত সালাম লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার মৃত শাহাবুদ্দীনের ছেলে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে মাইনীমুখ বাজার থেকে নিজের আট বছর বয়সী ছেলেকে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।

সূত্রমতে, নৌকা ডুবে যাওয়ার মুহূর্তে সালাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে আগলে রাখেন এবং তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালান। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া অন্য একটি জেলের নৌকা শিশুটিকে উদ্ধার করে নিরাপদে তুলে নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় সালাম গভীর পানিতে তলিয়ে যান।

লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, ঘটনার পরপরই রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। রবিবার রাতভর উদ্ধার অভিযান চালানোর পর সোমবার সকাল ৮টার দিকে পানির নিচ থেকে নিখোঁজ সালামের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে বাবার জীবন উৎসর্গের ঘটনাটি এলাকাবাসীকে গভীরভাবে ব্যথিত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে সন্তানকে বাঁচিয়ে ডুবে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর উদ্ধার

আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬