ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংঘাত চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা নাকদি। ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই প্রভাবশালী জেনারেল মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের এই কৌশলগত অবস্থানের কথা তুলে ধরেন। তার দাবি, দীর্ঘস্থায়ী যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে ইরান, যা ভবিষ্যতে তাদের জন্য কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

নাকদির ভাষ্যমতে, ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সংঘাত দীর্ঘায়িত করা ইরানের একটি সম্ভাব্য কৌশল হতে পারে। এর মাধ্যমে তারা প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করে তুলতে চায়। তিনি বলেন, এর মূল লক্ষ্য হলো এমন একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা, যাতে ভবিষ্যতে কোনো দেশ ইরানে হামলা চালানোর আগে এর সম্ভাব্য পরিণতির কথা ভেবে পিছপা হয়।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে নাকদি সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে সেটি তাদের জন্য একটি বড় ভুল হবে। তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরবর্তী দিন থেকেই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। বর্তমান বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতো নয় এবং আন্তর্জাতিকভাবে পারমাণবিক হামলা সহজে গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন। তবে ইরান নিজে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা করছে না বলে নাকদি স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি জানান, বিশ্বের মানুষের সমর্থন অর্জন করাই ইরানের সবচেয়ে বড় শক্তি।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বহুল আলোচিত ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান সম্পর্কে নাকদি ব্যাখ্যা করেন যে, এই বক্তব্য মার্কিন সাধারণ জনগণের বিরুদ্ধে নয়। বরং এটি দেশটির সেই রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে, যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ ও নীতি লঙ্ঘনের সঙ্গে জড়িত। তার এই বক্তব্যে স্পষ্ট যে, তেহরান শুধু বর্তমান সংঘাত মোকাবিলার দিকেই নজর দিচ্ছে না, বরং ভবিষ্যতে যেকোনো বহিঃশক্তির সম্ভাব্য হামলা ঠেকাতে দীর্ঘমেয়াদি সক্ষমতা অর্জনের ওপরও জোর দিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ইরানের

আপডেট সময় : ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬