ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেন যুদ্ধে ইসরায়েলি সহায়তার প্রস্তাব সৌদির জন্য কৌশলগত ফাঁদ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে এক যুবক গ্রেপ্তার ঋণ গ্রহণে ইসলামের নির্দেশনা ও পরিশোধের গুরুত্ব সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা বরগুনার ‘নিদ্রার চর’: রূপময় প্রকৃতি ও টেকসই পর্যটনের আহ্বান জয়পুরহাটে ল্যাপটপ ও সার ডিলারশিপে অনিয়মের অভিযোগে বিএনপি নেতার পোস্ট মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২ ভক্ত সৌদির নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান

মালয়েশিয়ায় মানহানি মামলায় ব্রিটিশ অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় মানবপাচার ও অভিবাসী শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ কর্মী অ্যান্ডি হলকে দুটি পৃথক মানহানি মামলায় মোট ৫ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির জোহর বাহরু হাইকোর্ট। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করে বিচারিক কমিশনার নোরাদুরা হামজা জানান, বাদী এবং বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান 'এমবুন কারিসমা রিসোর্সেস'-এর পরিচালক আর. মুথুসামির আনা অভিযোগসমূহ আদালতে প্রমাণিত হয়েছে।

চার বছর আগে দায়ের করা দুটি মামলার একত্রে অনুষ্ঠিত এই শুনানিতে বিবাদী অ্যান্ডি হল সশরীরে উপস্থিত থেকে আত্মপক্ষ সমর্থন করেননি। রায়ের মৌখিক পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, মুথুসামির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল, যা তার সুনাম ক্ষুণ্ন করেছে। এই স্পর্শকাতরতা বিবেচনা করেই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হয়েছে।

ক্ষতিপূরণের পাশাপাশি মামলার আইনি খরচ বাবদ অ্যান্ডি হলকে আরও ১ লাখ রিঙ্গিত পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা জারির পাশাপাশি দেশের জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুথুসামির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বাদীর অভিযোগ, আদালতের নির্দেশনা তোয়াক্কা না করে গত ১৭ ফেব্রুয়ারি ফোকাস মালয়েশিয়া-তে প্রকাশিত এক প্রতিবেদনে আবারও তার বিরুদ্ধে অসত্য ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন অ্যান্ডি হল। মামলার নথিতে মুথুসামি দাবি করেন, হলের এসব চাঞ্চল্যকর ও অপপ্রচারমূলক বক্তব্য দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন ব্যবসায়ী হিসেবে তার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় মানহানি মামলায় ব্রিটিশ অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

আপডেট সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬