ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

বিয়ের প্রস্তুতিতে রদ্রিগো ডি পল ও তিনিতি স্তোসেল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পলের সঙ্গে পপ তারকা তিনিতি স্তোসেলের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কাতার বিশ্বকাপের আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে। সম্প্রতি এই তারকা দম্পতির বিয়ের প্রস্তুতি শুরুর খবর পাওয়া গেছে। আর্জেন্টাইন পপ তারকা তিনিতি স্তোসেলই মূলত বিয়ের জল্পনা বাড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের উদ্দেশে রোমান্টিক বার্তা দিয়ে তিনিতি স্তোসেল লিখেছেন, 'এবং একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।' এই বার্তার পাশাপাশি তিনি তার বাগদানের আংটি পরিহিত ছবিও শেয়ার করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দেওয়ার জন্য তিনিতি প্যারিসে সফর করেছেন এবং সেই সফরের কিছু অংশ ধারণও করেছেন। নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, 'আমি খুবই রোমাঞ্চিত, খুব খুশি।' পোশাক ট্রায়ালের সময় তিনি ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের তারকা ডি পলকে ফোন করে নিজের অনুভূতি শেয়ার করেন। তিনিতি জানান, তিনি ভেবেছিলেন শুধু কাপড় দেখতে যাবেন, কিন্তু সেটি পরে দেখার পর তার অনুভূতি ছিল বিশেষ কিছু। তবে তখনও তিনি পোশাকটির নকশা প্রকাশ করেননি।

ডি পল তার প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, 'আমার জীবনের প্রতিটি দিন আমি সেই মুহূর্তটির স্বপ্ন দেখি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে ধন্যবাদ।' যদিও তারা বিয়ের তারিখ বা স্থান সম্পর্কে সরাসরি কিছু জানাননি, তবে গণমাধ্যমে বিয়ের প্রস্তুতির বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ডি পল। সেই মুহূর্ত থেকেই তাদের বিয়ের কাউন্টডাউন শুরু হয়েছে এবং একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপিকার মন্তব্য নিয়েও বেশ আলোচনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিয়ের প্রস্তুতিতে রদ্রিগো ডি পল ও তিনিতি স্তোসেল

আপডেট সময় : ১০:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬