ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের ৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী: দিনভর থাকছে নানা উন্নয়নমূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে ২৪০ শতাংশ সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা ফারুক বহিষ্কার

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ঝালকাঠিতে গ্রেপ্তারি পরোয়ানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঝালকাঠি সদর আমলি আদালত। মঙ্গলবার (১১ই আগস্ট) বিচারক এ আদেশ দেন। বুধবার (১২ই আগস্ট) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী হাচিবুর রহমান রাজু ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির সদস্য। মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ১২ মার্চ ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি বাজাজ পালসার ১৫০ সিসি ডাবল ডিস্ক মোটরসাইকেল অর্ডার করেন তিনি। একই বছরের ১৫ মার্চ ‘নগদ’-এর মাধ্যমে মোটরসাইকেলের মূল্য বাবদ ১ লাখ ৬ হাজার ৯৪০ টাকা পরিশোধ করেন রাজু।

নির্ধারিত সময়ে মোটরসাইকেল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ইভ্যালি কর্তৃপক্ষ ২০২১ সালের ৭ অক্টোবর বাদীকে স্থানীয় শোরুম থেকে মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক প্রদান করে। তবে চেকটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট হিসাবটি স্থগিত (ফ্রিজ) থাকার কথা জানানো হয়। এরপর বহুবার যোগাযোগ করা সত্ত্বেও তিনি মোটরসাইকেল বা অর্থ—কোনোটিই পাননি।

বাদী জানান, আদালতের বাইরে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু অভিযুক্তরা অর্থ ফেরত না দেওয়ায় তিনি প্রতারণার অভিযোগে আইনের দ্বারস্থ হয়েছেন। আইনজীবী ইমাম হোসেন বলেন, অভিযোগের প্রাথমিক ভিত্তি বিবেচনায় নিয়ে আদালত দুই আসামির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া আইন অনুযায়ী চলবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ঝালকাঠিতে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৭:২৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬