ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের

বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমিকে এশিয়ান গেমসে নারী ফুটবল দলের ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী মাসে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য নওমিকে ম্যানেজার করে বাফুফে ইতোমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে তালিকা পাঠিয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন টিম হোটেলে মদ নিয়ে প্রবেশের অভিযোগে নওমির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এ ঘটনায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বাফুফেকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাফুফে নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিলটনকে প্রধান করে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে।

ঘটনার প্রায় দুই মাস অতিবাহিত হলেও তদন্ত কমিটি এখনো তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি। কমিটির সদস্য ও অতিরিক্ত সচিব আতিকুর রহমান জানিয়েছেন, প্রায় এক মাস আগে তাদের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। চলমান তদন্তের মধ্যেই এমন একজন বিতর্কিত ব্যক্তিকে বড় টুর্নামেন্টে গুরুদায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩: ০০আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২৩: ০২ সবশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে

আপডেট সময় : ০২:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬