সংবাদ শিরোনাম :
ডিএমপিতে নতুন চার ডেপুটি পুলিশ কমিশনারের পদায়ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে চারজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
পদায়ন পাওয়া চার কর্মকর্তা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy
























