ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা সাঁথিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাইয়েদ আবদুল্লাহ জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকচক্র: দায় কার? প্যারিসে বিক্ষোভের সুযোগে চুরি হলো মেসির জার্সি ও আর্মব্যান্ড মার্কিন নির্বাচন সামনে রেখে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত করছে ইরান

হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করার জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে। চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে এই এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তিটি সম্পন্ন হয়েছে।

এই চুক্তির আওতায় স্মার্ট টেকনোলজিস বাংলাদেশে হাইফিউচারের সব ধরনের গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজ বিতরণ করবে। প্রাথমিকভাবে ব্র্যান্ডটির স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন বাজারে নিয়ে আসা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও আধুনিক লাইফস্টাইল গ্যাজেট দেশে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্মার্ট টেকনোলজিসের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গত চার বছরে হাইফিউচার বিশ্বের ৯০টি দেশে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের ডিজাইন এবং প্রতিযোগিতামূলক দামের কারণে ব্র্যান্ডটি বাংলাদেশেও জনপ্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, স্মার্ট টেকনোলজিসের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশের ইলেকট্রনিক্স মার্কেট, আইটি শপ এবং শোরুমগুলোতে হাইফিউচারের পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে থাকবে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

আপডেট সময় : ০৯:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬