ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বন্যা, বিদ্যুৎহীন হাজার হাজার গ্রাহক সিলেটে বাণিজ্য মেলা নিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে অনিশ্চয়তা নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, ব্যাহত হচ্ছে বিনোদন ব্যবস্থা নতুন বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদ্যুৎমন্ত্রী পর্যটন খাতের বড় সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নতুন মাস্টারপ্ল্যান হাজীগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয় চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

বনানী থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীদের ভাষ্যমতে, এই মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ৩০ জুন খোয়াইব হত্যা মামলায় একই হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে, ২ জুলাই চেম্বার আদালত খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রাখেন। পরবর্তীতে বনানী থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল তাকে খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত গত ২৩ মে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে একই দিনে তিনি পৃথক সাতটি মামলায় জামিন পেয়েছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের মিছিল যাত্রাবাড়ী মোড়ের দিকে এগিয়ে গেলে শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা গুলি চালায়। এতে খোয়াইব গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর একে একে তাকে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বনানী থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক

আপডেট সময় : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬