ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশীদের সঙ্গে সংলাপ বন্ধের হুঁশিয়ারি রাজনাথের ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস পিটিআইয়ের ইসলামাবাদ লংমার্চ: কৌশলগত অনিশ্চয়তা ও নেতৃত্বের বিভক্তি কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা

ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান পাকিস্তানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

খাজা আসিফ ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েলের জন্মের পর থেকেই ফিলিস্তিনিরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তার মতে, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে পুরো মুসলিম বিশ্বের এখন ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করা প্রয়োজন।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এ বিষয়ে মুসলিম দেশগুলোর মধ্যে মতভেদের কোনো অবকাশ নেই। ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট জিইয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

আসিফের মতে, ইসরায়েলি রাষ্ট্রের ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী চরিত্র অপরিবর্তনীয়, তা ক্ষমতায় যেই আসুক না কেন। তিনি অভিযোগ করেন যে, ইসরায়েল ধারাবাহিকভাবে এক মুসলিম দেশকে অন্যটির বিরুদ্ধে উস্কে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে আসছে।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০: ৪৮আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১০: ৫২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান পাকিস্তানের

আপডেট সময় : ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬