ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন পদায়ন করল সরকার মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের ৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা

গুলশানে গোপন বৈঠককালে আটক আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গোপন বৈঠকের সময় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এসএম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. নান্নু মিয়া (৩৮), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)। এর আগে গত শুক্রবার রাতে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই কেএম মফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় নেতা। তারা দীর্ঘদিন ধরে গুলশান থানা এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করে আসছিলেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। তারা যুক্তি দেন, মেহেদী মাসুদ চৌধুরী বারবার নির্বাচিত একজন ইউনিয়ন চেয়ারম্যান এবং তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন। তার বোনের দুই কিডনিতে সমস্যা রয়েছে। তিনি নিজেও অসুস্থ। আইনজীবী আরও দাবি করেন, বাকি আসামিরা শিক্ষক বা ব্যবসায়ী এবং তারা কেবল আড্ডা দিচ্ছিলেন। তাদের রেস্তোরাঁ থেকে ধরে আনা হয়েছে। তবে শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

জিজ্ঞাসাবাদের মাধ্যমে নাশকতা ও ধ্বংসাত্মক কার্যক্রমের গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহ, পলাতক সহযোগী আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারসহ মূল রহস্য উদ্ঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড প্রয়োজন।আসামিদের পক্ষের অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করে বলেন, চৌগাছা আওয়াম

এর আগে গত শুক্রবার রাতে গুলশানের পুলিশ প্লাজার ৫ম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

গুলশানে গোপন বৈঠককালে আটক আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৬:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬