ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

ভারত কি সত্যিই স্বাধীন? মোদি সরকারকে কংগ্রেসের কড়া প্রশ্ন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন সিনেটে রাশিয়ার ওপর একটি নতুন নিষেধাজ্ঞা বিল পাস হয়েছে। এই বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনসহ রাশিয়ার তেলের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা পাবেন। এমন পরিস্থিতিতে ভারতের স্বাধীন বৈদেশিক নীতি এবং বর্তমান সরকারের অবস্থান নিয়ে সরব হয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

প্রয়াগরাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সংসদ সদস্য ও নেতা পবন খেরা মোদি সরকারের দিকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, 'ভারত কি সত্যিই স্বাধীন?'

পবন খেরা অভিযোগ করেন যে, বিদেশ থেকে এসে যে কেউ ভারতকে 'ব্ল্যাকমেইল' করার সাহস দেখাচ্ছে। কোন দেশ থেকে কতটুকু তেল কেনা যাবে, সে বিষয়ে অন্য দেশের শর্ত চাপিয়ে দেওয়ার ঘটনাকে তিনি সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন।

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, 'যারা নিজেদের বিশ্বগুরু বলে দাবি করে বেড়ায়, তাদের উচিত এই বিষয়ে জবাব দেওয়া। কিন্তু সংসদে এসে এসব প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস তাদের নেই, কারণ তারা সবকিছু নিয়ে জনগণের কাছে জবাবদিহি করতে ভয় পায়।'

রাশিয়ার তেল ও গ্যাস কেনার সঙ্গে জড়িত শীর্ষ দেশগুলোর ওপর মার্কিন সিনেটের এই কঠোর পদক্ষেপের ফলে আন্তর্জাতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে ভারত। এই প্রেক্ষাপটেই কংগ্রেস মোদি সরকারকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারত কি সত্যিই স্বাধীন? মোদি সরকারকে কংগ্রেসের কড়া প্রশ্ন

আপডেট সময় : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬