ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

সাকিবকে সমর্থন করায় অনুতপ্ত আসিফ আকবর, চাইলেন ক্ষমা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

ফেসবুক পোস্টে আসিফ আকবর লেখেন, দেশের একজন গ্রেট প্লেয়ার হিসেবে সাকিবের প্রতি তার সহানুভূতি ছিল। তবে বর্তমানে তিনি নিজের অবস্থান পরিবর্তন করে সাকিবকে ‘ফ্যাসিস্ট’ ও ‘খুনীর প্রমাণিত দোসর’ হিসেবে উল্লেখ করেছেন। নিজের এই বিলম্বিত বোধোদয়ের জন্য তিনি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন।

এর আগে গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে লন্ডনে কেক কেটে উদযাপন করেছিলেন আসিফ আকবর। সেই সময়ের একটি ভিডিওতে দেখা যায়, আসিফ আকবর কেক কেটে সাকিবকে খাইয়ে দিচ্ছেন এবং পরবর্তীতে সাকিবও আসিফকে কেক খাইয়ে দিচ্ছেন। সেই ঘটনার প্রেক্ষিতেই বর্তমান প্রেক্ষাপটে নিজের অবস্থানের জন্য আসিফ আকবর এই দুঃখ প্রকাশ করলেন।

নিউজটি শেয়ার করুন

সাকিবকে সমর্থন করায় অনুতপ্ত আসিফ আকবর, চাইলেন ক্ষমা

আপডেট সময় : ১২:১৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬