ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ

পত্নীতলায় মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

পত্নীতলায় মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় পৃষ্ট হয়ে অনন্ত উরাও (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অনন্ত উপজেলার শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হরেন উরাও এর ছেলে। সে অনন্ত শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাঁটাবাড়ী এলাকা বার্নির মেলা দেখা শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিল নিহত অনন্ত। পথিমধ্যে খড়াইল মোড়ে ঐ ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিল। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পত্নীতলায় মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

আপডেট সময় : ০৪:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩