ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা

জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে রাখা হবে। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ডিসেম্বরে দেশে ফেরার আলোচনার বিষয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ বলছে ডিসেম্বরে দেশে আসবে। আসুক, আমরাও দেখব।'

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, 'কেউ বক্তব্য দিতে গেলে ভুয়া ভুয়া বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখবো কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।' মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতি ছিল এবং মন্ত্রী ক্ষমা চেয়েছেন, তাই এখন শান্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, তিনি চেয়েছিলেন ইংরেজিতে ভাষণ দিতে যাতে বিদেশিরা বুঝতে পারে বিগত ১৬ বছর বাংলাদেশ কীভাবে পার করেছে, কিন্তু তারা তো চলে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অনেকে চোখ হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের সামান্য দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরতে হওয়া জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬