ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আটক ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বাড়িতে বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের খবর পায় লিঙ্গি থানা পুলিশ। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, নিহত, আহত এবং আটক ব্যক্তিরা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় একসঙ্গে বসবাস করতেন। পুলিশ ধারণা করছে, সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ বা উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমাদ আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদনের জন্য মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত, আটক ১

আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬