ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

বরিশালে প্রীতি ক্রিকেট ম্যাচে বিসিএস অদিতি কোচিং ২ রানে জয়ী

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৩৯৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বরিশাল শহরের স্বনামধন্য দুই কোচিং এর প্রীতি ক্রিকেট ম্যাচে বিসিএস অদিতি কোচিং ২ রানে জয়ী হয়েছে। খেলায় পরাজিত কোচিং হচ্ছে মিজান’স কেয়ার। আজ নগরীর সরকারি বিএম কলেজ মাঠে দুপুর ৩ টায় ম্যাচটি শুরু হয়।

মাঠে বিসিএস অদিতি কোচিং এর পরিচালক মোঃ তারেক হাসান অধিনায়ক এবং সহকারী পরিচালক এনামুল আকন সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন। অন্যদিকে মিজান’স কেয়ার এর পরিচালক মিজানুর রহমান তার দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

জয়ী দলের অধিনায়ক অদিতি কোচিং এর পরিচালক তারেক হাসান বলেন, জব প্রত্যাশি ভাই বোনদের কাছে বিসিএস অদিতি কোচিং একটি আস্থার নাম। আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের নিয়ে মাঝে মাঝেই এ ধরনের আয়োজন করে থাকি। বরিশালে বিসিএস অদিতি জব কোচিং নাম্বার ওয়ান প্রতিষ্ঠান। খেলায় আমাদের শিক্ষার্থীরা যোগ্য দল হিসাবেই জয়লাভ করেছে।

সহ অধিনায়ক এনামুল আকন বলেন আমাদের বেশীরভার খেলোয়াড় বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ভিত্তিক খেলায় অংশগ্রহণ করে থাকে এবং দল নির্বাচনে আমরা অনেক সতর্ক ছিলাম তাই দিনশেষে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছি। আমাদের প্রত্যাশা শিক্ষার্থীরা খেলার মাঠের মতই বিসিএস সহ সকল চাকরির প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে।

খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে অদিতি কোচিং ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। মিজান’স কেয়ার ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ১৬ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৪৯ করলে তারা ২ রানে পরাজিত হয়। ম্যাচে ২১ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিসিএস অদিতির খেলোয়ার বিশ্বগোপাল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে প্রীতি ক্রিকেট ম্যাচে বিসিএস অদিতি কোচিং ২ রানে জয়ী

আপডেট সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩