ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে বিরোধীরা: বিজেপি বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর ঝড়, সাত দিনে আয় ৩৮৩ কোটি রুপি যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চালক গ্রেপ্তার অসুস্থ মায়ের আকুতি, ছেলের কাছে স্থান মেলেনি মুন্নি খাতুনের ভালো মানুষ হয়ে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সফলতা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিষেধাজ্ঞায় পর্তুগাল তারকা রোনালদো চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম সাইকেল ট্র্যাক দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, ইউটিউবার ধ্রুব রাঠি আটক

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির (লেভেল-১, সেমিস্টার-১) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (০২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।

ছাত্র বিষয়ক উপদেষ্টা ও কর্মসূচি কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের ইতিহাস সংবলিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব মো: শফিকুল ইসলাম শফিক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ উপস্থিত ছিলেন। এছাড়া দেশি-বিদেশি শিক্ষার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিক্ষার্থীদের দক্ষ, নীতিবান ও মানবিক কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান, যাতে তারা দেশের খাদ্য নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও শ্রমের মাধ্যমে বিশ্বমানের কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তুলে ডিজিটালাইজড ও স্মার্ট বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬