ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ঢামেক হাসপাতালের আটতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে রিয়া বেগম (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রিয়া বেগম মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার সময় তিনি ওয়ার্ডের বারান্দা থেকে নিচে লাফ দেন এবং একটি গাড়ির ওপর গিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

রিয়া বেগমের বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরডাঙ্গি গ্রামে এবং তাঁর বাবার নাম কৃষক লতিফ মল্লিক। বছর কয়েক আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে তাঁর বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ১০ দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, জিহ্বায় ঘা ও অন্যান্য শারীরিক সমস্যার চিকিৎসার জন্য রিয়াকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। গতকাল গভীর রাতে পাশের বেডের রোগীর স্বজনেরা রিয়াকে বারান্দার দিকে যেতে দেখে তাঁর বাবাকে খবর দেন। লতিফ মল্লিক দৌড়ে যাওয়ার আগেই রিয়া নিচে লাফিয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, রিয়া বেগমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ঢামেক হাসপাতালের আটতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

আপডেট সময় : ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬