ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে পেপ্যাল ও পেওনিয়ারের পথ সুগম করতে নতুন নীতিমালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেপ্যাল, পেওনিয়ার ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলোকে দেশের ব্যাংকিং কাঠামোর সঙ্গে একীভূত করার লক্ষ্যে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ জুলাই) এই সংক্রান্ত নির্দেশনা দেশের সকল অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। এই পদক্ষেপের ফলে ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং বৈদেশিক সেবা খাতের লেনদেন প্রক্রিয়া আরও আধুনিক ও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

নতুন নীতিমালার আওতায় বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে 'ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার' (সিডিপিএসপি) হিসেবে গণ্য করা হবে। অনুমোদিত ব্যাংকগুলো এখন এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে গ্রাহকদের বহির্মুখী বৈদেশিক অর্থ পরিশোধের সুবিধা দিতে পারবে। এছাড়া নীতিমালায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালুর সুযোগ রাখা হয়েছে, যা ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে এই ধরনের সেবা চালু করার আগে ব্যাংকগুলোকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, এই নীতিমালার মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে দেশের আনুষ্ঠানিক ব্যাংকিং খাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে। এটি ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, ই-কমার্স ব্যবসায়ী এবং সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক লেনদেনের পরিধি আরও বিস্তৃত ও সহজ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে পেপ্যাল ও পেওনিয়ারের পথ সুগম করতে নতুন নীতিমালা

আপডেট সময় : ০১:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬