ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম

অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের স্কোয়াড ঘোষণা করেছে। দলটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও লিটন দাস।

দলে নতুন করে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলি অনিক। দীর্ঘ সময় পর টেস্টের ওপেনিংয়ে ফিরেছেন সৌম্য সরকার। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জাকের আলির পাশাপাশি অমিত হাসানকেও স্কোয়াডে রাখা হয়েছে। তবে এই সফরে জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। নির্বাচকদের চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান।

আসন্ন এই সিরিজ নিয়ে বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্ন আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে। তবে আগাম বলা কঠিন দল কেমন করবে। তিনি আরও বলেন, যেহেতু সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, প্রস্তুতির জন্য কিছু সময় আছে, অনুশীলন সেশনও রয়েছে। তাই আমি আশা করি, যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমরা যেন প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারি।

অস্ট্রেলিয়ার পেস বোলিং এবং স্পিন আক্রমণকে বিশ্বসেরা উল্লেখ করে নান্নু বলেন, ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। তিনি আরও যোগ করেন, টোটাল টিম পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি দিক নিয়ে ভাবলে হবে না। আমার মনে হয়, এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়কে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আপডেট সময় : ০৮:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬