ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষের মৃত্যুর শঙ্কা বাংলাদেশে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া মাদরাসা শিক্ষা সংস্কারে বেফাক মহাসচিবের কাছে ১২ দফা প্রস্তাব দেশের ১৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস চট্টগ্রামে তামিম ইকবাল ও এসিআই মোটরসের উদ্যোগে ইয়ামাহার নতুন শোরুম জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৩ জাপানের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে শপিংমল ধসে বহু মানুষ আটকা

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশব্যাপী কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই সমাপনী আয়োজনে তিনি উপস্থিত হন। প্রধানমন্ত্রীর আগমন ঘোষণার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু-কিশোর করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

সমাপনী দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টায় অনুষ্ঠিত বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর বালিকাদের ফুটবল ফাইনালে রাজশাহী ও রংপুর অঞ্চল মুখোমুখি হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্যালারির সামনে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।

খেলা শুরুর পর প্রধানমন্ত্রী ভিআইপি গ্যালারিতে কিছুক্ষণ অবস্থান করে পরে মাঠের পাশে গিয়ে খেলা উপভোগ করেন। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৬:৪০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬