ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর কবলে ৪ জেলে, নৌকা ও মালামাল লুট ফেসবুক ও সংবাদপত্রে মিথ্যাচার ঠেকাতে সজাগ থাকার তাগিদ ড. মঈন খানের নয়াদিল্লির ছায়া কাটিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে বাংলাদেশ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট মধুপুরে বিরোধীদলকে আইসিটি মন্ত্রীর বার্তা: ‘লংমার্চ নয়, সত্য বলুন’ বিপর্যয়ের মুখে সিলেটের প্রকৃতি: প্রয়োজন দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের ইরাকে বন্ধ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোটের সদর দপ্তর জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল, রংপুরে গ্রেপ্তার দুই যুবক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মোকারেম ওরফে মোকা (২০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে মোকারেম গোপনে ভুক্তভোগী ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে গত ২০ জুলাই ভিডিওটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন। ভুক্তভোগী নারী সাড়া না দিলে মোকারেম ভিডিওটি এমদাদুল হকের কাছে পাঠিয়ে দেন। এরপর ২২ জুলাই গভীর রাতে এমদাদুলও একই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন বার্তা দেন এবং যৌন সম্পর্কের প্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করেন।

ভুক্তভোগী নারী বৃহস্পতিবার রাতে এমদাদুল হককে প্রধান আসামি করে হারাগাছ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে এমদাদুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল জানান, তিনি মোকারেমের কাছ থেকে ভিডিওটি পেয়েছেন। পরে পুলিশ মোকারেমকেও আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, আসামিদের ব্যবহৃত মোবাইল ফোনে ভুক্তভোগীর ভিডিও এবং হোয়াটসঅ্যাপ বার্তার প্রমাণ পাওয়া গেছে। আলামত হিসেবে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে। শুক্রবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রংপুর আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রংপুর আদালতের পরিদর্শক আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল, রংপুরে গ্রেপ্তার দুই যুবক

আপডেট সময় : ১২:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬