ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবরস্থানে বৈদ্যুতিক বাতি লাগানো কি ইসলামি শরিয়তে জায়েজ? বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে নূরুদ্দিন ও মোমিন শিক্ষার বৈষম্য দূর ও সিলেটের যানজট নিরসনে নতুন পরিকল্পনার ঘোষণা হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, বয়সের বাধ্যবাধকতা নেই জাহাঙ্গীর হত্যার বিচার না হলে সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, সরানো হলো ৩ লাখের বেশি মানুষ বার্লিনে প্রাইড উৎসবে গাড়ি হামলা: নিহত ১, আহত ১৭ চাঁপাইনবাবগঞ্জে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ বিশ্বের ৪১টি সবচেয়ে পুষ্টিকর খাবারের তালিকা প্রকাশ

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: লোগো উন্মোচন ও টেকনোর সঙ্গে নতুন যাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আগামী নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই লোগোটি জনসমক্ষে আনা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হলো।

অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ছাড়াও দক্ষিণ এশিয়ার সাতটি সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, জাতীয় দলের অধিনায়ক এবং বিভিন্ন করপোরেট অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল টুর্নামেন্টের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, দক্ষিণ এশিয়ার ফুটবলের সামগ্রিক বিকাশে শক্তিশালী অংশীদারত্ব সময়ের দাবি। টেকনোর সঙ্গে এই নতুন চুক্তির ফলে টুর্নামেন্টের প্রচার, দর্শক সম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্ভাবনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সাফ এবং আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের মধ্যে টাইটেল স্পন্সরশিপের চুক্তিও বিনিময় করা হয়।

বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর অফিসিয়াল লোগো উন্মোচনের পর টুর্নামেন্টের সময়সূচি নিশ্চিত করা হয়েছে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। বাংলাদেশ ২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছিল। এছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল।

আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। সেখানে গ্রুপ পর্বে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: লোগো উন্মোচন ও টেকনোর সঙ্গে নতুন যাত্রা

আপডেট সময় : ০৮:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬