ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে উভয় দেশের দমকল বাহিনী। দুই দেশ মিলে এ পর্যন্ত দুই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে শুরু হওয়া আগুন বর্তমানে বোর্দো শহরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে গেছে। বিশেষ করে গিরোন্দ ও লঁদ অঞ্চলে প্রায় এক লাখ ৯৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতির কারণে বোর্দো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সতর্ক করে বলেছেন, প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এই আগুন নিয়ন্ত্রণে আসতে দীর্ঘ সময় লাগতে পারে।

স্পেনের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশটির আভিলা প্রদেশে একটি ক্যাম্পসাইট পুড়ে যাওয়ায় প্রায় ২০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ধোঁয়া ও ছাইয়ের কারণে বাসিন্দাদের প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্পেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে ইতালি ও গ্রিস থেকে অতিরিক্ত অগ্নিনির্বাপণ উড়োজাহাজ পাঠানো হয়েছে।

আবহাওয়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং শক্তিশালী বাতাস দাবানলের ঝুঁকি ও বিস্তার আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

আপডেট সময় : ০৬:৫০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬