ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুম্বাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি সিইসি ও স্পিকারকে দিল জামায়াত কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশাল বিনিয়োগে নগদ অর্থের সংকটে গুগল ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন ফের তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, ভাঙন আতঙ্ক রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন কাশ্মীরে পুলিশ সদস্য নিহতের ঘটনায় ব্যাপক ধরপাকড়, আটক ২ হাজার ম্যানিলায় বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বন্যা পরিস্থিতির উন্নতির প্রেক্ষিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগের বিষয়টিও এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম বোর্ড ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর ছিল। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকা পরীক্ষাগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত হওয়া বাকি বিষয়গুলোর সংশোধিত সময়সূচি ঘোষণা করা হবে।

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।

সাম্প্রতিক বন্যাপরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬