ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যু: সৈয়দ আশফাকুল দম্পতির চার্জ শুনানি পেছাল জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর না ফেরার দেশে সাংবাদিক আবু হেনা রাসেল হজ এজেন্সির প্রতারণায় সর্বস্বান্ত হাজিরা, কঠোর ব্যবস্থার পথে সরকার পিরোজপুরে অনলাইন জুয়ায় আসক্ত রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার পাবনার সাঁথিয়ায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪ পারেদেসের ফিফা নিষেধাজ্ঞার বিপক্ষে গাভি তিস্তার পানি বৃদ্ধি ও ভাঙনে গঙ্গাচড়ায় জনদুর্ভোগ চরমে বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, নাপিত ও কাস্টমারসহ দগ্ধ ১০ হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

জামায়াত এমপির পদত্যাগ দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে বুধবার দুপুর ১২টায় শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শ্যামনগর বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারীও ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বক্তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর বিষয়বস্তু নিয়ে তীব্র সমালোচনা করেন। তারা মন্তব্য করেন যে, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বক্তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করেন। প্রতিবাদকারীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা জনপ্রতিনিধিদের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সত্য উদঘাটনের দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন, তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবীর, গাবুরার চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম এবং যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এমপি প্রথমে ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করলেও পরে তা তার দ্বিতীয় স্ত্রীর ভিডিও বলে দাবি করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জামায়াত এমপির পদত্যাগ দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬