ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

বিশ্বকাপ জয়ের রাতে স্পেন ও আর্জেন্টিনার একাধিক রেকর্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো এই শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনা স্ট্রাইকার ফেরান তোরেসের ১০৬ মিনিটের একমাত্র গোলে জয় নিশ্চিত করে লা রোজারা। তবে কেবল শিরোপাই নয়, এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে স্পেন ও আর্জেন্টিনা দুই দলই গড়েছে একাধিক নতুন রেকর্ড।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধও শেষ হয় গোলশূন্যভাবে। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ভাগে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে আর্জেন্টিনার জাল কাঁপান ফেরান তোরেস, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ের মাধ্যমে স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে শিরোপা জেতার অনন্য কীর্তি গড়েছেন। ফাইনালের দিন তার বয়স ছিল ৬৫ বছর ২৯ দিন। এছাড়া পুরুষদের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থেকে নতুন এক রেকর্ড গড়েছে স্পেন। রক্ষণভাগেও দুর্দান্ত ছিল তারা; গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই কোনো গোল হজম করেনি লা রোজারা। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল খেয়েছে, যা এবারের আসরে যেকোনো দলের চেয়ে কম।

অন্যদিকে, ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার ঝুলিতে জমা হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে স্প্যানিশ ডিফেন্ডার পাও কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের মুখে পড়েন এনজো ফার্নান্দেজ। লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এই লাল কার্ডের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডে ব্রাজিলের পাশে নাম লেখাল আলবিসেলেস্তেরা। দুই দলেরই এখন বিশ্বকাপে সর্বোচ্চ ১১টি করে লাল কার্ড পাওয়ার রেকর্ড রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ জয়ের রাতে স্পেন ও আর্জেন্টিনার একাধিক রেকর্ড

আপডেট সময় : ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬